১০০ দিনেও বিচার হয়নি ওসমান হাদীর, ঝালকাঠিতে মৌন মানববন্ধন

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৬:৫১ পিএম
১০০ দিনেও বিচার হয়নি ওসমান হাদীর, ঝালকাঠিতে মৌন মানববন্ধন

ছবি: প্রতিনিধি

ঝালকাঠিতে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার ১০০ দিন পার হলেও বিচার না হওয়ায় ক্ষোভ ও বেদনা প্রকাশ করেছেন স্বজন ও সহযোদ্ধারা। দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে শহরে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। নীরব এই কর্মসূচিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানান। কোনো স্লোগান না থাকলেও পুরো পরিবেশে বিচার দাবির বার্তা স্পষ্ট হয়ে ওঠে।

অংশগ্রহণকারীরা জানান, হত্যাকাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো জড়িতরা ধরা পড়েনি। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও উৎসাহিত হচ্ছে বলে তারা মনে করেন। দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে নিহত শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় নীরব প্রার্থনা করা হয়।

এসএইচ 

Link copied!